- বিয়ে
- বাঙালি
- ক্লাসিক
ডিজিটাল বিয়ের কার্ড
অনলাইন বিয়ের কার্ড, এক লিংকে পুরো দাওয়াত
আত্মীয়দের হাতে হাতে কার্ড পৌঁছানোর ঝামেলা নেই। একটি লিংক পাঠান — সবাই ফোনেই পাবেন নাম, তারিখ, ভেন্যু আর ম্যাপ।
বিয়ের পাতা একটি ডিজিটাল বিয়ের কার্ড, যা একটি ওয়েব পাতা হিসেবে খোলে। ছাপানো কার্ডের মতো ডিজাইন, কিন্তু সাথে থাকে কাউন্টডাউন, Google Maps-এর লিংক আর অতিথিদের যোগ দেওয়ার ফর্ম।
বাংলাদেশে বিয়ের দাওয়াত এখন বেশিরভাগই যায় WhatsApp আর Messenger গ্রুপে। ছবি বা PDF পাঠালে ঠিকানা খুঁজে পাওয়া কঠিন, আর কে আসছেন তাও জানা যায় না। একটি অনলাইন কার্ডে এই দুটো সমস্যাই মেটে।
অ্যাকাউন্ট লাগে না। একটি ফর্ম পূরণ করুন, bKash বা Nagad-এ পেমেন্ট পাঠান, আর পাতা প্রকাশ হলে লিংক শেয়ার করুন।
- ভেন্যুর ম্যাপ, এক ট্যাপে দিকনির্দেশনা
- বিয়ের দিন পর্যন্ত কাউন্টডাউন
- অতিথি তালিকা ও হেডকাউন্ট, পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত
- WhatsApp শেয়ার আর QR কোড
- ছবি ছাড়াই সম্পূর্ণ ডিজাইন
জনপ্রিয় বিয়ের কার্ড ডিজাইন
সব দেখুন- বিয়ে
- লোকজ
- বাঙালি
- বিয়ে
- রাত
- আধুনিক
- +১
- বিয়ে
- আধুনিক
- বাঙালি
- বিয়ে
- ভিনটেজ
- ক্লাসিক
- +১
- বিয়ে
- ফুল
- ইসলামি
- বিয়ে
- হিন্দু
- বাঙালি
- বিয়ে
- ফুল
- ইসলামি
চারটি সহজ ধাপ
কীভাবে কাজ করে
ডিজাইন বাছাই থেকে লিংক শেয়ার — কয়েক মিনিটেই আপনার পাতা তৈরি।
- ১
ধাপ ০১
টেমপ্লেট বেছে নিন
ডিজাইনগুলো ঘুরে দেখুন, প্রিভিউ খুলুন। যেটি মনে ধরে, সেটিই বেছে নিন।
প্রিভিউ সহটেমপ্লেট দেখুন - ২
ধাপ ০২
তথ্য দিন
বর-কনের নাম, বাবা-মা, আর অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান — একটি ছোট ফর্মে।
অ্যাকাউন্ট লাগে না - ৩
ধাপ ০৩
পেমেন্ট পাঠান
স্ক্রিনে দেখানো নম্বরে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন। অর্ডার সম্পূর্ণ।
bKash · Nagad - ৪
ধাপ ০৪
লিংক শেয়ার করুন
পেমেন্ট মেলার পর পাতা প্রকাশ হয়। লিংক পাঠান, অতিথিরা খুলে যোগ দেন।
WhatsApp · QR
সাধারণ প্রশ্ন
অনলাইন বিয়ের কার্ড কী?
এটি একটি ওয়েব পাতা, যেখানে বর-কনের নাম, পরিবার, অনুষ্ঠানের তারিখ, ভেন্যু, ম্যাপ আর কাউন্টডাউন থাকে। একটি লিংক WhatsApp বা Messenger-এ পাঠালেই অতিথিরা ফোনে খুলে দেখতে পারেন।
বানাতে কতক্ষণ লাগে?
ফর্ম পূরণ করতে ১০–১৫ মিনিট লাগে। পেমেন্ট মিলিয়ে নেওয়ার পর পাতা প্রকাশ হয়, তারপর লিংক শেয়ার করতে পারবেন।
কীভাবে পেমেন্ট করব?
bKash বা Nagad-এ স্ক্রিনে দেখানো নম্বরে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন। কার্ড বা অ্যাকাউন্ট লাগে না।
কারা আসছেন, কীভাবে জানব?
অতিথিরা পাতাতেই নাম, ফোন আর সাথে কতজন আসছেন জানিয়ে দেন। অতিথি তালিকার পাসওয়ার্ড দিয়ে আপনি কারা সাড়া দিয়েছেন আর মোট কতজন আসছেন দেখতে পারবেন, আর পুরো তালিকা CSV ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন — Excel বা Google Sheets-এ খোলে।
গায়ে হলুদ আর বিয়ের জন্য কি আলাদা কার্ড লাগবে?
একটি পাতায় একটি অনুষ্ঠান থাকে। হলুদ আর বিয়ে দুটো আলাদা পাতা, প্রতিটির নিজের লিংক আর কাউন্টডাউন।
